,

রাবিতে পরীক্ষার আগে ফেসবুকে ‘প্রশ্নপত্র’ ফাঁস

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের মাস্টার্স-২০২০ এর চলমান পরীক্ষার একটি কোর্সের প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে। বিভাগের অধ্যাপক ইসতিয়াক হোসাইনের ফেসবুক স্টোরিতে প্রশ্নপত্রটি ফাঁস হয়। এ ঘটনায় আসন্ন পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফিসারিজ বিভাগের চলমান পরীক্ষার (এফএমএমসি-৬৪১) কোর্সের প্রশ্নপত্রটি অধ্যাপক ইসতিয়াকের ফেসবুক স্টোরিতে দেখা যায়। আগামী ২৭ তারিখ এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আমরা পরীক্ষাটি স্থগিত করেছি। এ ঘটনায় পরীক্ষা কমিটির চেয়ারম্যান বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।’

জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মন্ডল বলেন, ‘বিষয়টি ওই অধ্যাপকের ফোন থেকে অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এ ঘটনায় আমরা পরীক্ষা কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে সেই পরীক্ষা স্থগিত করেছি।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে নতুন করে প্রশ্নপত্র তৈরি করা হবে। তারপর বিধি অনুসারে আবার তারিখ দিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।’ এ ঘটনায় ওই অধ্যাপককে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন বলেন, ‘এমন কোনো ঘটনার বিষয় বিভাগ থেকে অফিসিয়ালি জানানো হয়নি। এ বিষয়ে বিভাগ থেকে জানানো হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান