,

জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্র ইউনিয়নের ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। আজ বুধবার শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ।

বাদীর আইনজীবী আজিজুর রহমান বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে করা মানহানি মামলাটি আদালত আমলে নিয়েছেন। পরে জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস তার বিরুদ্ধে সমন জারি করেন।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) একটি অনুষ্ঠানে বক্তব্য দেন জাফরুল্লাহ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতেন।

জাফরুল্লাহ চৌধুরীর এমন বক্তব্যে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এরই পরিপ্রেক্ষিতে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা করেন সাইফ রুদাদ।

সাইফ রুদাদ বলেন, ‘কাদের মোল্লা একজন প্রতিষ্ঠিত ও প্রমাণিত যুদ্ধাপরাধী এবং তিনি মানবতাবিরোধী অপরাধী ছিলেন। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তা কার্যকর করা হয়েছে। তার মতো ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃত করেছেন। তাই তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মানহানির মামলা করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি