,

বিশেষ দিনে সুখবর দিলেন কণ্ঠশিল্পী পুতুল

news-image

বিনোদন প্রতিবেদক : ফাল্গুনের প্রথম দিন ও ভালোবাসা দিবসে সুসংবাদ দিলেন কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। মা হতে যাচ্ছেন তিনি। এই নিয়ে তিনি এবং তার স্বামী সৈয়দ রেজা আলীও দারুণ খুশি। আজ সোমবার সুসংবাদটি ফেসবুকে পুতুল নিজেই জানিয়েছেন। সঙ্গে বসন্তের সাজে সেজে ছবিও প্রকাশ করেছেন।

পুতুল বলেন, ‘আশা করি, পরিবারের নতুন অতিথি আসবে জুলাইয়ের প্রথম সপ্তাহে কিংবা জুনের শেষে। শারীরিকভাবে এখন বেশ ভালো আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এদিকে ফেসবুক বার্তায় পুতুল লিখেছেন, ‘ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভিতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হবার জন্য আমার ভিতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি প্রতিনিয়ত একটা ভ্রূণ থেকে সত্তা হয়ে উঠবার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর রেজা। একটা গিটার ও একটা মাইক্রোফোনের ব্যান্ডে ঝুনঝুনি হাতে আসতে চলেছে একজন, পরিপূর্ণ হতে চলেছে পুতুলপরিবার।’

উল্লেখ্য, গতবছর ১৪ এপ্রিল কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস শুরু আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলীকে বিয়ে করেন পুতুল। তার বর অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত এবং তিনি গিটারিস্টও।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি