,

ইসিতে নাম জমা দিবে না বিএনপি, সাফ জানিয়ে দিলেন ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম জমা দেওয়ার সময় আরও এক দিন বাড়িয়ে দিলেও বিএনপি তাতে সাড়া দেবে না। আজ রোববার সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘এমন কোনো প্রস্তাবের কথা শুনিনি। আমাদের কাছে লিখিত কিছু আসেনি। তবে এলেও নাম জমা দেওয়ার কোনো কারণ নেই। এটা একটা প্রহসন।’

বিএনপির মহাসচিব বলেন, এই অনুসন্ধান কমিটির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এটা সরকারের ইচ্ছাতেই হচ্ছে। সেখানে নাম জমা দেওয়ার প্রশ্নই ওঠে না।

এর আগে একইভাবে নাম জমা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ ধরনের প্রস্তাব একটা মশকরা। শাসক দল চুরির ফন্দি করার জন্য অনুসন্ধান কমিটি করেছে।

যারা ক্ষমতার এবং এ থেকে পাওয়া উচ্ছিষ্ট ভোগ করতে চায়, তারাই সেখানে যাবে। জনগণের পক্ষের কেউ যাবে না। সুতরাং সেখানে নাম জমা দেওয়ার প্রশ্নই আসে না।

এদিকে, আজ রোববার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকের শুরুতে নাম জমা না দেওয়া রাজনৈতিক দলগুলোকে আরও এক দিন সময় দেওয়ার বিষয়ে কথা বলেন অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। তিনি রাজনৈতিক দলগুলোর জন্য আরও এক দিন সময় বাড়িয়ে বিএনপির কাছেও নাম চান।

অনুসন্ধান কমিটির প্রধান ওবায়দুল হাসানের কথা অনুযায়ী, এখন ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে বাকি ১৫টি আগামীকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত নাম প্রস্তাবের সুযোগ পাবে। তাই বিএনপি চাইলে সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে তাদের নাম প্রস্তাব করতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য