,

সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ হয়ে ১৩ প্রাণী মারা যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা এবং নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে দ্রুততম আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণে কেন নির্দেশ দেয়া হবে না সেটিও জানতে চাওয়া হয়েছে রুলে।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কের ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ মারা যায়। একসাথে এবং অল্প দিনে প্রাণীগুলোর মৃত্যু সকল মহলকে ভাবিয়ে তোলে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এসব বিষয়ে প্রকৃত কারণ উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন ও বন অধিদপ্তর পার্কের তিন শীর্ষ স্থানীয় কর্মকর্তাকে প্রত্যাহার করে অধিদপ্তরে সংযুক্ত করে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি