,

পুঁজিবাজারে ভালো কোম্পানি আসবে: বিএসইসি চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, উদ্যোক্তাদের মানসিকতা পরিবর্তন হচ্ছে। তারা এখন মানি মার্কেটের পরিবর্তে ক্যাপিটাল মার্কেট থেকে অর্থ সংগ্রহে আগ্রহী। আগামী প্রান্তিকের মধ্যে দেশের খ্যাতনামা গ্রুপগুলোর ভালো ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে।

তিনি আরো বলেন, তিনটা ভালো কোম্পানি আইপিওতে আসার প্রক্রিয়াধীন। আগামী প্রান্তিকের মধ্যেই কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে।

রোববার ‘শেয়ারবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তির প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজনেস আওয়ার টোয়েন্টিফোর ডটকম-এর উদ্যোগে এ সেমিনার হয়।

বিএসইসি চেয়ারম্যান আরো বলেন, আইপিওতে আবেদনসহ কোম্পানির সব কার্যক্রম যাতে অনলাইনে করা যায় সেই ব্যবস্থা করছি। একটি প্রকল্প দেয়া হচ্ছে। আশা করি আগামী এক-দুই বছরের মধ্যে সবকিছু অনলাইনে করতে পারব।

 

সব কাগজপত্র ঠিক থাকলে ১ থেকে ৪ সপ্তাহের মধ্যে ভালো কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন, অনেকগুলো কোম্পানির আইপিও আমরা ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে অনুমোদন দিয়েছি।

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ এবং যৌথভাবে কোম্পানির ৩০ শতাংশ শেয়ার থাকতে হবেই। কারণ যে ব্যক্তি ২ শতাংশ শেয়ার ধারণ করবে না, সে এমডি কিংবা চেয়ারম্যান হয়ে ৭০ শতাংশ শেয়ারধারীদের জন্য কী করবেন? ৭০ শতাংশ শেয়ার হোল্ডারদের স্বার্থেই এই আইন করা হয়েছে। এই আইন থাকবে।

 

বিজনেস আওয়ারের উপদেষ্টা আকতার হোসেন সান্নামাতের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দীক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান।

 

বিজনেস আওয়ারের সম্পাদক ও প্রকাশক আমিরুল ইসলাম নয়নের উপস্থাপনায় সেমিনারের মূল প্রবন্ধ তুলে ধরেন দ্য ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড