,

ফল নিয়ে দারুণ খুশি পূজা চেরি

news-image

বিনোদন প্রতিবেদক : গতবছর রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। আর সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ। এতে জিপিএ- ৪.০৮ (এ গ্রেড) নিয়ে পাস করেছেন পূজা।

এ বিষয়ে পূজা চেরি বলেন, ‘পরীক্ষার আগে টানা সিনেমার শুটিং ছিল। শুধু পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নিয়েছি। মাত্র এক রাতে পড়ে পরীক্ষা দিয়ে এই রেজাল্ট করেছি, এতেই সন্তুষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু পূজা চেরির। নায়িকা হিসেবে অভিষেক যৌথ প্রযোজনার ছবি ‘নূর-জাহান’ দিয়ে। এরপর কাজ করেছেন ‘প্রেম আমার-২’। আর বর্তমানে ঢাকাই ছবির বেশ ব্যস্ত নায়িকা তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ ছবি। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ ছবির কাজ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি