,

সব সময় রামগঞ্জবাসীর পাশে থাকবো: আনোয়ার খান এমপি

news-image

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি সবসময় রামগঞ্জ উপজেলাবাসীর পাশে থাকবো। শীতের সময় শীতার্থদের মাঝে কম্বল দিচ্ছি, রোজার সময় ইফতারসামগ্রী, ঈদে চিনি-সেমাইসহ যাদের ঘর নেই তাদের ঘর করে দিচ্ছি। আমি সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।

শনিবার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে শীতার্ত-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ব্যক্তিগত অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে আনোয়ার হোসেন খান এ সময় দুই হাজার কম্বল বিতরণ করেন।

তিনি আরও বলেন, আপনাদের কাছে আমার একটাই দাবি আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দেবেন। দেশের উন্নয়নের জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

ড. আনোয়ার হোসেন খান বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ আমরা শান্তিতে ঘুমাতে পারছি। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের আইনশৃঙ্খলা সুন্দরভাবে চলছে। আমি আপনাদের মাঝ থেকে কোনো কিছু নিতে আসিনি। আমি দিতে এসেছি।

ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনের সভাপতিত্ব এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিক মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক আ. ক. ম. রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলাল আহমেদ, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাচ্চু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সামছু, রামগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, রামগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি লেদু মাল, সাধারণ সম্পাদক লিটন হাজারী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিলন আটিয়া, যুগ্ম আহ্বায়ক অপু মালসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড