,

সার্চ কমিটিতে নাম দিয়েছে ২৪ দল, ছয় পেশাজীবী সংগঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আওয়ামী লীগসহ ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং ছয়টি পেশাজীবী সংগঠন তাদের প্রস্তাবিত নাম সার্চ কমিটির কাছে জমা দিয়েছে। এ ছাড়া ব্যক্তিগত পর্যায়েও নাম সুপারিশ করা হয়েছে। তবে বিএনপি কোনো নামের তালিকা জমা দেয়নি।

আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়েছে তিন শতাধিক নাম। সেখান থেকেই ১০ জনের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি।

প্রস্তাবিত নামের তালিকা জমা দেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশনসহ মোট ২৪টি দল। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের নেতৃত্বে ১০ জনের নামের তালিকা জমা দেয় ক্ষমতাসীন দল। তবে সুপারিশ করা নাম গণমাধ্যমের কাছে প্রকাশ করেননি নেতারা।

এরপর বিকল্পধারা, জাপা মঞ্জু, তরিকত ফেডারেশনসহ বেশকটি দল তাদের তালিকা কেবিনেট ডিভিশনে জমা দেয়। তারাও প্রস্তাবিত নামের বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখেন।

নাম জমা নেওয়ার কাজটি তদারকির জন্য শুক্রবারও সচিবালয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

প্রস্তাবিত নামগুলো থেকে রাষ্ট্রপতির কাছে সংক্ষিপ্ত তালিকা পাঠাবে সার্চ কমিটি। সেই তালিকা থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনার নিয়োগ দেবেন। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি