,

রাস্তায় প্রেমিককে চুমু খেয়েছি, যৌনতায় মেতেছি সমুদ্রপাড়ে : তসলিমা

news-image

অনলাইন ডেস্ক : মাঝেমধ্যেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে উঠে আসেন তসলিমা নাসরিন। সবকিছু বলে দেন অকপটে। নিজের প্রেম জীবন নিয়েও রাকঢাক নেই তার। এই লেখিকা জানিয়েছেন, হুড়মুড়িয়ে প্রেমে পড়েছেন তিনি, তেমনই মেতেছেন অবাধ যৌনতাও। বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ২০১৬ সালের একটি পোস্ট নতুন করে শেয়ার করেন তসলিমা নাসরিন।

সেই পোস্টে তসলিমা লিখেছেন, ‘তিরিশ বছর আগে আমি আমার প্রেমিককে রাস্তায়, রেস্তোরাঁয় চুমু খেয়েছিলাম বাংলাদেশের মতো দেশে।’ আর? ইউরোপের দেশগুলোয় হাটে মাঠে ঘাটে ইউরোপীয় প্রেমিককে তো চুমু খেয়েইছেন। ঘোর পূর্ণিমা-রাতে যৌনতায় মেতেছেন নির্জন সমুদ্রপাড়ে! যৌন জীবন যাপন করেছেন চাঁদের আলোয় স্নান করতে থাকা নিবিড় অরণ্যে। কারণ, তার কাছে যৌনতা সব সময়ই খুব সুন্দর। নারী-পুরুষ, নারী-নারী, পুরুষ-পুরুষ, ট্রান্সজেন্ডার, কুইয়ার নির্বিশেষে।

লেখিকার দাবি, পশুদের থেকে সভ্য দুনিয়ার শেখা উচিত কীভাবে যৌনতার উদযাপন করতে হয়! লেখিকা বিস্মিত হয়ে লেখেন, আমি বুঝি না, বাইরে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে পৃথিবী, আর মানুষ কি না চারদেয়ালের ভেতর দরজায় খিল এঁটে সঙ্গম করে। প্রকৃতির কাছ থেকে মানুষ অনেক দূরে সরে গিয়েছে, আর কত দূরে সরবে! একই সঙ্গে আক্ষেপ তার, মানুষগুলো দিন দিন দু’পেয়ে যন্ত্রমানব হয়ে উঠছে। সঙ্গমগুলোও যেন আর সঙ্গম নেই! সব যেন ধর্ষণ হয়ে উঠছে। ভালবাসাও হয়ে উঠছে ঈর্ষা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি