,

‘জটিল রোগের’ চিকিৎসা দিতেন ‘ভুয়া’ চিকিৎসক সমর চান

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দাউদপুর এলাকা থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার সমর চান দাস নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দাউদপুর ইউনিয়নের বেলদী বাজারে ফার্মেসিতে সমর চান দাস দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। প্যাড তৈরি করে চেম্বার খুলে প্রতারণা করে আসছিলেন তিনি।

র‌্যাব আরও জানায়, ভুয়া চিকিৎসক সমর চান দাস কোনো ডিগ্রি ছাড়াই বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিচ্ছিলেন রোগীদের। ভিজিটও নিতে তিনি। এভাবে মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি