,

ইভ্যালির ৭ গাড়ি নিলামে উঠছে কাল

news-image

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি খোলা নিলামে বিক্রি করা হবে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম হবে।

আজ বুধবার ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মাহবুব কবীর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সরকারের একজন অতিরিক্ত সচিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের আগের এক নির্দেশনা অনুযায়ী হাইকোর্টেরই একজন উপরেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারের তত্ত্বাবধানে এই নিলাম অনুষ্ঠিত হবে। এ সময় ইভ্যালির কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ও পাওনাদারদের বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

ইভ্যালি ডটকম লিমিটেডের নামে গাড়িগুলো নিবন্ধন করা। এগুলোর নিবন্ধন সনদ ও ট্যাক্স টোকেন ইভ্যালির বর্তমান পর্ষদের কাছে আছে বলে জানা গেছে।

৩ ফেব্রুয়ারি বিলাসবহুল দুই কোটি ৬৫ লাখ টাকা দামের রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেয় বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে দুই কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বেশির ভাগ গাড়িই জিপ।

ইভ্যালিতে পণ্যের ক্রয়াদেশ দিয়ে অর্থ পরিশোধের পর পণ্য ও অর্থ ফেরত না পেয়ে মো. ফরহাদ হোসেন নামের এক গ্রাহক গত বছরের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে একটি আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের ২২ সেপ্টেম্বর একই বেঞ্চ ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন। ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করে দেন হাইকোর্ট।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড