,

জায়েদ খানকে বয়কট, আসছে ঘোষণা

news-image

বিনোদন প্রতিবেদক : নির্বাচনে অনিয়ম ও অশিল্পীসূলভ নানা আচরণের কারণে চলচ্চিত্রের কাজ থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খান। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন সিনেমার ১৮ সংগঠনের প্রধান ও মুখপাত্র চিত্রনায়ক আলমগীর। এ খবর নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, ‘আজকেই ঘোষণাটা আসবে। আমরা একটি কাঠামো দাঁড় করিয়েছি। যেখানে আমাদের মুখপাত্র আলমগীর সাহেব। তিনিই আজ ঘোষণাটা দেবেন। ১৮টি সংগঠন তাকে বয়কট করছে।’

এদিকে, গতকাল মঙ্গলবার বিকালে এফডিসিতে জরুরি বৈঠকে মিলিত হয়েছিল চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতারা। বৈঠকে সবার সিদ্ধান্তে অভিনেতা আলমগীরকে এই ১৮ সংগঠনের মুখপাত্র নির্বাচিত করা হয়। শুধু তা-ই নয়, তার নেতৃত্বে দ্রুত তৈরি হবে চলচ্চিত্রের নতুন নীতিমালা।

এর আগে, ২৮ জানুয়ারি নির্বাচনের পর থেকেই জায়েদ খান ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে ১৭ সংগঠনের নেতারা। তাদের দাবি, এই দুজনে যোগসাজশে নির্বাচনের দিন অন্য সংগঠনের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এফডিসিতে। আর প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও জায়েদ ভোটকে প্রভাবিত করতে নানা অপতৎপরতা চালিয়েছেন বলেও তাদের দাবি। আর এ কারণেই পীরজাদা শহীদুল হারুনকে এফডিসিতে নিষিদ্ধ করে ১৭ সংগঠন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না