,

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। কউন্টির সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রুকলিন পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭এনওয়াই বলছে, ব্রুকলিনের গ্লেনমোর অ্যাভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটে স্থানীয় সময় বুধবার রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই বাংলাদেশির নাম মোদাসসার খন্দকার।

কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির কাছে ৩৬ বছর বয়সী এই বাংলাদেশির মাথায় গুলি করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরবেল স্ট্রিটের বাসিন্দা মোহাম্মদ কাওসার বলেন, গুলিতে নিহত ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক। তার স্ত্রী এবং এক ছেলে রয়েছে। ব্রুকলিনের বাসিন্দা মোদাসসার খন্দকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।

স্থানীয় কমিউনিটির কর্মী খাইরুল ইসলাম খোকন বলেন, গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় সর্বশেষ এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই এলাকায় অনেক অপরাধ হচ্ছে। আমরা ব্রুকলিন এবং কুইন্সের সীমান্তে পড়েছি। প্রত্যেক সপ্তাহেই আমাদের ব্যবসা-প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি