,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি, শিল্পী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া নামক স্হানে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন (৩৫) নামের একজন বাউলশিল্পী ও গীতিকার নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৩ জন আহত হয়েছে। নিহত জামাল হোসেন ঢাকা জেলার কচুখেত এলাকার বাসিন্দা। আহতরা হলেন, আখাউড়া তারাগঞ্জের সিএনজি চালক সিদ্দিক মিয়া (৪৫), ঢাকা কচুক্ষেতের মুহাম্মদ আলামিন (৩৭) এবং নবীনগর রাধানগরের ইয়াসিন মিয়া (২৮)।
আহত ও স্হানীয়রা জানান, মুগড়া ইউনিয়নের আউড়ারচড় গ্রামের শহীদ ফকিরের বাড়ির ওরষশরীফ ছিল। তারা চারজন শিল্পী শহীদ ফকিরের ওরষে যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় জামাল নামে এক বাউলশিল্পী নিহত হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে। আহতদের উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ইউপি পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাবধুসহ আহত ৫, লেদোকানপাট ভাঙচুরের অভিযোগ

ঈদে মুক্তির অপেক্ষায় ‘আন্ধার’

গাজায় ঝুঁকিপূর্ণ ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস

ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

জামানত পাঁচগুণ, বাড়ল নির্বাচনী ব্যয়সীমাও

নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ট্রাম্প-ফিফা সম্পর্কের তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বোয়িং থেকে ১১ বিমান কিনছে বাংলাদেশ

এনএফএলে কিকার হওয়ার ইচ্ছা কেইনের

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি নিয়ে আলোচনা

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের