,

সাহায্য চাওয়ার নামে প্রতারণার মামলায় গ্রেপ্তার চারজন রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : সাহায্য চাওয়ার নামে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন-মেহেদী হাসান ওরফে আকাশ, তানভীর আহাম্মেদ, হাফিজুল ইসলাম ও রেজাউল ইসলাম। তাদের মধ্যে তানভীরের তিনদিন, অপর তিন আসামির দুইদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ইন্টারনেট রেফারেলের উপ-পুলিশ পরিদর্শক আজহারুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

মামলা থেকে জানা যায়, সম্প্রতি এক শিশুর জন্য সাহায্য চেয়ে করা পোস্ট নজরে আসে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির সভানেত্রীর। এরপর তিনি সাহায্যের জন্য যোগাযোগ করেন। কিন্তু সাহায্যপ্রত্যাশী তাকে ঘোরাতে থাকে। বিষয়টি নিয়ে তার সন্দেহ হলে তিনি সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগকে অনুসন্ধানের অনুরোধ জানান। অনুসন্ধানে সিটিটিসি জানতে পারে, একদল প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন অসুস্থ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ফেসবুকের ফেক আইডি থেকে সাহায্যের আবেদন করে মানুষের সঙ্গে প্রতারণা করে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য