,

নিষিদ্ধ হলো ‘ইয়েস ম্যাডাম’

news-image

বিনোদন প্রতিবেদক : রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটি সেন্সর বোর্ডের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছিল গত বছরের শেষদিকে। এবার সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে বোর্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে বলা হয়, ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটি সেন্সরশিপ আইনের ৪বি (১) ধারা লঙ্ঘন করে আপিল আবেদন দাখিল করায় তা নাকচ করা হলো। আপিল আবেদন নাকচের কারণে সিনেমাটি সনদপত্রহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, সিনেমাটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া ও শিপন মিত্র। আরও আছেন তানহা মৌমাছি, আমান রেজা, রেসিসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি