,

হতদরিদ্রদের চাল আত্মসাত : সাবেক চেয়ারম্যানসহ চারজনের ১২ বছরের সাজা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় জেলে ও হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া চাল এবং বন বিভাগের নিয়ন্ত্রণাধীন খাল-বাজার অবৈধভাবে ইজারা দিয়ে সেই অর্থ আত্মসাতের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে তিন বছর করে মোট ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছেন আদালত।

গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় দেন। দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমদ এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহরাজ উদ্দিন,দুই নারী সদস্য তাহেরা বেগম ও ছকিনা খাতুন এবং তদারকির দায়িত্বে থাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম ফারুক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, নিঝুম দ্বীপের ৩৮৯ জন হতদরিদ্র জেলের জন্য ২০১৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে ১৬০ কেজি হারে ৬২ দশমিক ২৪ টন চাল বরাদ্দ দেয় সরকার।কিন্তু আসামিরা সেই চাল যথাযথভাবে বিতরণ না করে ওজনে কম দিয়ে এবং ভুয়া মাস্টাররোল দেখিয়ে ৩১ টন চাল আত্মসাত করেন। এ ছাড়া ২০১৬ সালের জানুয়ারি-জুন মাস পর্যন্ত ইউনিয়নের ১১৯ জন হতদরিদ্র নারীর জন্য বরাদ্দ দেওয়া ভিজিডি কর্মসূচির ২১ টন চাল বরাদ্দ দেওয়া হয়।সেখান থেকেও তারা ১০ টন চাল আত্মসাত করেন। তা ছাড়া বন বিভাগের নিয়ন্ত্রনাধীন খাল ও বাজার অবৈধভাবে ইজারা দিয়ে সেই অর্থ ইউনিয়ন পরিষদের তহবিলে জমা না করে আত্মসাত করেন চেয়ারম্যানসহ অভিযুক্ত চারজন। এসব ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব ছিদ্দিক আহমেদ জুয়েল ২০১৬ সালের ১৫ মে হাতিয়া থানায় একটি মামলা করেন।

মামলাটি তদন্ত করে ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না