,

মাস্ক নামিয়ে কী করছিলেন শাহরুখ? পাশে দাঁড়ালেন উর্মিলা

news-image

বিনোদন ডেস্ক : লতা মঙ্গেশকরের মরদেহের সামনে থুতু ছিটিয়েছেন শাহরুখ খান! প্রয়াত কিংবদন্তির শেষকৃত্যে শাহরুখের ‘দুআ’র একটি ভিডিও সামনে আসার পরেই এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে। শাহরুখ আসলে কী করছিলেন, কেনই বা করছিলেন, তা সঠিক না জেনে তুমুল হট্টগোল জুড়েছেন বহু মানুষ। এই বিতর্কেই এবার কিং খানের পাশে দাঁড়ালেন অভিনেত্রী-রাজনীতিক ঊর্মিলা মাতন্ডকর।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় শিবাজী পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে প্রার্থনার অঙ্গ হিসেবে মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন কিং খান। তাকেই কেউ কেউ থুতু বলে ভুল করায় বিতর্কের শুরু।

মুসলিম রীতি অনুযায়ী, প্রয়াত যে ব্যক্তির জন্য ‘দুআ’ করা হচ্ছে, তাকে লক্ষ্য করে ফুঁ দেওয়া হয়। ধর্মবিশ্বাস বলে, এতে তার থেকে অশুভ শক্তিকে দূরে সরানো যায়। রেওয়াজ মেনে লতার জন্য সেটাই করছিলেন শাহরুখ।

আসল সত্যিটা মনে করিয়েই কিং খানের পাশে দাঁড়িয়েছেন ঊর্মিলা। সমাজকে দুষে তিনি বলেছেন, ‘আমাদের সমাজের এতখানি অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি! আর এমন অভিযোগ যাকে নিয়ে উঠছে, সেই মানুষটা এতগুলো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন! রাজনীতি এত নীচে নেমেছে দেখে দুঃখ হয়।’

লতার জন্য শাহরুখের প্রার্থনার যে ভিডিও প্রকাশ্যে আসে, তাতে দেখা যায় ‘দুআ’র পরে মাস্ক নামিয়ে দু’ঠোঁট সরু করলেন শাহরুখ। এর পরেই বিজেপি নেতা অরুণ যাদব প্রশ্ন তোলেন, প্রয়াত শিল্পীর মরদেহে কি তবে থুতু ছেটালেন শাহরুখ? নিমেষে উত্তাল হয়ে ওঠে নেটমাধ্যম। কিংবদন্তি গায়িকাকে অপমান করছেন তিনি— এমন অভিযোগ তুলে শাহরুখকে সরাসরি আক্রমণ করেন অনেকেই।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড