,

বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে সব আসনে শতভাগ যাত্রী নিয়ে সারা দেশে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। আগামী বুধবার থেকে শতভাগ আসনে ট্রেন চলাচলের নির্দেশনার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনে শতভাগ যাত্রী বহন করা হবে। শতভাগ টিকিট বিক্রি করা হবে। ট্রেনে যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। ’

এ ছাড়া ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। যাত্রীদের মাক্স পরাসহ সব স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। অর্ধেক আসনের অগ্রিম টিকেট আগে বিক্রি হয়ে গেছে, বাকি টিকিটগুলো এখন কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ওই বছরের জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানো হয়।

গত ২১ জানুয়ারি দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড