,

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৮ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তাতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৮ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৯৫ টাকা, যা আগে ছিলো ৭৬০ টাকা।

আজ রোববার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় নিয়ে সয়াবিন তেলের দাম কিছুটা সমন্বয় করা হয়েছে।

এর আগে, গত মাসে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি আট টাকা পর্যন্ত বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সংগঠন।

পরে মন্ত্রণালয় সেই আবেদন যাচাই-বাছাইয়ের নামে প্রায় এক মাস সময় পর আজ রোববার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে দেরি করলেও বাজারে সয়াবিন তেলের দাম ঠিকই বেড়ে যায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়।

সর্বশেষ গত ১৯ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৭ টাকা বাড়িয়ে ১৬০ টাকা করে মন্ত্রণালয়। এর আগে ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ৯ টাকা বাড়ানো হয়। তবে পবিত্র ঈদুল ফিতরের আগে ৩ টাকা ছাড় দেওয়ায় তখন সব মিলিয়ে মূল্য বৃদ্ধি পায় ১২ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী- খোলাবাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বাড়বে ৭ টাকা। তাতে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৪৩ টাকায়।

এতদিন আনুষ্ঠানিক দাম ছিল ১৩৬ টাকা। তবে টিসিবির তথ্যানুযায়ী, বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি