,

চার দিন বন্ধের পর সচল হল বেনাপোল-পেট্রাপোল বন্দর

news-image

নিউজ ডেস্ক : চার দিন বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এর ফলে উভয় বন্দর এলাকার মানুষদের মধ্যে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্যতা।

জানা গেছে, ভারতের পেট্রাপোল বন্দর ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় ট্রাকচালকদের হয়রানির প্রতিবাদে গত ৩১ জানুয়ারি সকাল থেকে আমদানি বন্ধ করে দেয় পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা। পরে দফায় দফায় প্রশাসনের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত হয় যে শনিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম চালু করার।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বন্দর ও বিএসএফের হয়রানির কারণে আমাদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের ফলে গত সোমবার (৩১ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) টানা ৪ দিন বন্ধ থাকে বন্দরের সকল কার্যক্রম। পরে ফলপ্রসূ আলোচনা শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আগের মতো আমদানি-রপ্তানি চলছে। তারা প্রশাসনের আশ্বাসে আবারও কাজে ফিরে এসেছেন। বিষয়টি সকল সদস্যদের জানিয়ে দেয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার গোলাম মোস্তফা শিকদার জানান, টানা ৪ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চলছে। সিঅ্যান্ডএফ এজেন্টের সদস্যরা কাজ করছে। এর ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

এর আগে, পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এক পত্রে ট্রাকচালকসহ অন্যদের কমন আই কার্ড চালু করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানায়। যে সমস্ত গাড়ির কাগজ নবায়ন করা হয়নি এবং কেন্দ্র সরকারের নির্দেশমতো ট্রাকচালকসহ অন্যদের কমন আই কার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রফতানি চালু রাখতে ট্রাক রাখার জায়গায় ট্রাকচালক এবং খালাসিদের প্রবেশে তাদের সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে বলে জানানো হয়। ওই চিঠির আলোকে সীমান্ত বাণিজ্যের স্বার্থে শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি চালু করার সিদ্ধান্ত নেয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়