,

আজ রাত থেকে শীতের তীব্রতা বাড়বে, আবারও শৈত্যপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং এর আশেপাশের উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশে টানা তিনদিন ধরে মাঝারি পর্যায়ের বৃষ্টি হচ্ছে। আজ শনিবার সেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর আকাশ পরিষ্কার হয়ে গেলেই আবারও শৈত্যপ্রবাহ শুরু হবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ শনিবারও সকালের দিকে বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি কমে বিকেল নাগাদ মেঘ সরে যেতে পারে। বৃষ্টি কমে এলেও আজ রাত থেকে দেশের বেশির ভাগ এলাকায় আবারও শীত জেঁকে বসতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকবে।

এ ছাড়া রোববার থেকে শৈত্যপ্রবাহ আবার শুরু হতে পারে। উত্তরাঞ্চল দিয়ে শুরু হওয়া শৈত্যপ্রবাহ ধীরে ধীরে আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জানতে চাইলে আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, দেশের আকাশে মেঘ বেড়ে যাওয়ায় বৃষ্টি বেড়েছে। তবে শনিবার থেকে বৃষ্টি কমে গিয়ে শীত আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে শীত বেড়ে ধীরে ধীরে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায় ৪৫ মিলিমিটার। তবে এই বৃষ্টি হয়েছে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। অর্থাৎ অল্প সময়ে বর্ষাকালের মতো বৃষ্টি ঝরেছে। রাজধানীতে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি