,

রায় শুনে শিশুর মতো কাঁদলেন সিনহার মা

news-image

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হয়েয়েছ সোমবার। রায়ের পর তার মা নাসিমা আক্তার শিশুর মতো কেঁদেছেন বলে জানিয়েছেন তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

শারমিন বলেন, সিনহা ছিল আমাদের পরিবারের ‘সোর্স অব হ্যাপিনেস (খুশির উৎস)’। তার মৃত্যুর পর ভগ্নহৃদয় নিয়ে আমরা বেঁচে আছি। তবু আমরা আজও হাসি, আজও কাঁদি। রায় ঘোষণার পর আজ আমার মা অনেকক্ষণ কাঁদলেন। বহুদিন পর মাকে শিশুর মতো কাঁদতে দেখেছি। আজ মায়ের জন্য অবশ্যই একটি আবেগঘন দিন ছিল।

তিনি বলেন, ‘আজ এটাও প্রমাণিত হলো- কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে শাস্তি পেতে হবে।’ সাতজনের খালাসের বিরুদ্ধে আপলি করবেন কিনা- জানতে চাইলে শারমিন বলেন, আইনজীবীদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

সিনহার বোন বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কাম্য নয়। অপরাধ কেউ করে থাকলে তারও আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে। আমরা চাই পুরোপুরি বিচারবহির্ভূত হত্যা বন্ধ হোক।’

উল্লেখ্য, সোমবার বিকেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায়ে টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ (৪৮) ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীর (৩১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে ৬ জনের যাবজ্জীবন ও ৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি