মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথের আগেই সড়কে প্রাণ গেল ইউপি সদস্যের

news-image

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরে শপথ গ্রহণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নবনির্বাচিত ইউপি সদস্য আমজাদ হোসেন (৫৫)। আজ শনিবার জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় জামালপুর-মধুপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আমজাদ হোসেন সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের ধনবাড়ি যাচ্ছিলেন। দিগপাইত এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল বলেন, গত ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে আমজাদ হোসেন তার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পদে জয়ী হন। ১৮ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনের গেজেটভূক্ত হন।

নারায়নপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান হাবিব জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা