,

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামীকাল শুক্রবার। নির্বাচন চলাকালে চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্য সংগঠনের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

আজ বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। এতে করে প্রথমবারের মতো একটি সংগঠনের নির্বাচনে অন্যদের প্রবেশাধিকার বন্ধ করা হলো।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, ‌‘শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শুধু আগামীকালের জন্য ভোটারদের বাইরে অন্য সংগঠনের কেউ প্রবেশ করতে পারবে না। ১৭টি সগঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনও। তিনি বলেন, ‘করোনার প্রকোপ বেড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বিধি মেনে নির্বাচন করার। এফডিসি থেকে এমন নির্দেশনাই পেয়েছি।’

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনিসহ কয়েকজন নেতা নির্বাচনের দিন ভেতরে ঢোকার চেষ্টা করবেন, বাধা দেওয়া হলে তারা গেটে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক এসএ হক অলিক, প্রযোজক আলিমুল্লাহ খোকনসহ আরও কয়েকজন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মত প্রকাশ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য