,

রাজবাড়ীতে অটোচালকসহ দুজন খুন

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর দুই উপজেলায় একরাতে অটোচালকসহ দুজন খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মেম্বারের পাড়ার ইউসুফ শেখের ছেলে জাকির শেখকে (৩২) বুধবার রাতে তার ঘরেই হত্যা করে দুর্বৃত্তরা। জাকির দৌলতদিয়া ঘাটে ট্রাক বুকিংয়ের কাজ করতেন। ঘটনার দিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ছিলেন তার স্ত্রী। জাকিরের মামা মোস্তফার দাবি, তাকে গলাটিপে হত্যা করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

অপরদিকে, রাজবাড়ীর কালুখালী উপজেলায় সুজন পাঠান (২০) নামে এক অটোচালক খুন হয়েছেন। বুধবার সন্ধ্যায় চাঁদপুর বাসস্ট্যান্ডের অদূরে ফায়ার সার্ভিস অফিসের কাছে তাকে মারপিট করে তার অটো নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। পরে আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। সুজন গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের আবুল পাঠানের ছেলে।

সুজন মামা কাসেম জানান, রাজবাড়ী শহর থেকে সন্ত্রাসীরা যাত্রীবেশে সুজনের অটো ভাড়া করে। পরে মহাসড়কে তার মাথায় আঘাত করে তাকে ফেলে অটো নিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু