,

হত্যার হুমকি দিয়ে ভাগ্নিকে ধর্ষণ, মামা গ্রেপ্তার

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ভাগ্নিকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন মামা আমির হোসেন আমু। এই অভিযোগে মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিজ বাড়িতে ভাগ্নিকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন আমির হোসেন। এ ঘটনার চার মাস পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানতে পারে পরিবার। পরে সোমবার ধামরাই থানায় আমির হোসেনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে ধামরাইর কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন, অভিযুক্তকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি