,

আ.লীগকে ব্যঙ্গ করায় শিবির নেতার ১০ বছরের জেল

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করায় শিবিরের এক নেতাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শিবির নেতার নাম আবদুল মুকিত ওরফে রাজু (২৬)। তিনি রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানা গেছে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- ২০১৭ সালের ২৭ মে আবদুল মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে বাবা ও ছেলের কথোপকথনের ঢঙে একটি কৌতুক পোস্ট করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী’ শব্দটি ‘আইয়াম’ শব্দ থেকে এসেছে। যার অর্থ- অন্ধকার, কুসংস্কার আর লীগ অর্থ দল। অর্থাৎ আওয়ামী লীগ মানে অন্ধকারের দল। সেখানে ইসলাম ও আওয়ামী শব্দটি নিয়ে সাংঘর্ষিক অবস্থানে এনে উসকানি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা জানান, মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

মামলার বাদী সাইদুর রহমান বাদল অভিযোগ করেছিলেন- ওই পোস্টের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

এ ঘটনায় পরদিন অর্থাৎ ২০১৭ সালের ২8 মে রাজশাহীর পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মুকিতের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাইদুর রহমান। এরপর পবা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তথ্য-প্রমাণ-তদন্ত সাপেক্ষ তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি ইসমত আরা আরও জানান, মামলার বিচার চলাকালে সাইবার ট্রাইবুনাল আদালতে মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুপুরে এই মামলার রায় ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়