,

অর্ধেক জনবলে চলবে ব্যাংক

news-image

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্ত সোমবার থেকে বাস্তবায়ন শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরোপিত বিধিনিষেধের মধ্যে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে অতি-জরুরি ব্যাংকিং সেবা অব্যাহত রাখার নিমিত্তে প্রয়াজনীয়তার নিরিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে। এতে আরও বলা হয়, অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন। ব্যাংকে আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাবলী কঠোরভাবে পালন করতে হবে।

এর আগে গত শুক্রবার (২১ জানুয়ারি) দেশে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় অর্ধেক জনবল দিয়ে অফিস আদালত চালানোর সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেছিলেন, আমরা স্কুল কলেজ বন্ধ করেছি। সবকিছুই বন্ধ করে দিয়ে দেশকে একেবারে কোলাপস করা যাবে না। অফিস আদালত অর্ধেক জনবল দিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। এটার বিজ্ঞপ্তিও শিগগিরই দেওয়া হবে এবং কার্যকর হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি