,

অভিনেত্রী শাবনাজ করোনায় আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নব্বই দশকের নন্দিত অভিনেত্রী শাবনাজ। গতকাল শনিবার পরীক্ষায় তার দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক নাইম।

নাইম জানান, ‌‘শাবনাজ এখন বাসাতেই সবার থেকে আলাদা আছেন। গতকাল জ্বর ছিল। তখনই পরীক্ষা করে দেখি, কোভিড পজিটিভ। সে ডাক্তারের পরামর্শ মেনে চলছে।’ এক ফেসবুক বার্তায় এই চিত্রনায়ক সবাইকে সাবধানতা অবলম্বন ও মাস্ক ব্যবহার করার অনুরোধও করেছেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ সিনেমায় জুটি হয়ে সবার সামনে আসেন নাইম-শাবনাজ। এরপর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকেন তারা।

রোমান্টিক জুটি হিসেবে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। বর্তমানে আছেন সিনেপর্দা থেকে দূরে। টাঙ্গাইলে নিজেদের বাড়িতেই নিজেদের মতো করেই সময় পার করেছেন এই দম্পতি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি