,

পুরুষ বিউটি ব্লগারকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টা : আরজেসহ গ্রেপ্তার ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঞ্চল্যকর ও আলোচিত প্রথম পুরুষ বিউটি ব্লগারকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার মূলহোতা ইশতিয়াক আমিন ফুয়াদ ও তার সহযোগী তথাকথিত নারী আরজেসহ তিনজনকে রাজধানীর ফার্মগেট ও মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুরুষ বিউটি ব্লগারকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় মূলহোতা ইশতিয়াক আমিন ফুয়াদ ও তার সহযোগী তথাকথিত নারী আরজেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ফার্মগেট ও মহাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক।

উল্লেখ্য, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ট্রান্সজেন্ডারকে নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় এক নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গত শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন- ইশতিয়াক আমিন ফুয়াদ ওরফে সানি, রিশু ও সাইমা নিরা।

অভিযুক্ত ফুয়াদ নিজেকে সশস্ত্র বাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা করতেন। আর সাইমা নিরা নিজেকে পুলিশের কর্মকর্তা পরিচয় দিতেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি