,

টিকা সনদ না দেখে খাবার দেয়ায় ৯ রেস্টুরেন্টকে জরিমানা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে কঠোর অবস্থানে চট্টগ্রামের প্রশাসন। টিকা সনদ ছাড়া ক্রেতাদের খাবার পরিবেশন করায় ৯ রেস্টুরেন্টকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার নগরীর আগ্রাবাদ, ওয়াসা ও দামপাড়া এলাকায় এসব রেস্টুরেন্টে অভিযান চালান চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

এ সময় আগ্রাবাদ সেন্টমার্টিনের বনেদি রেস্টুরেন্টকে ৫ হাজার, সিলভার স্পুনকে ৫ হাজার, দি কপার চিমনীকে ৫ হাজার, কাচ্চি ডাইনকে ৫ হাজার, ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ৫ হাজার, ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার, গ্র্যান্ড মোগলকে ৫ হাজার, দামপাড়ার হান্ডিকে ৫ হাজার এবং দাবাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় ও গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করায় জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে সচেতন থাকতে তাদের সতর্ক করা হয়েছে।

এদিকে চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য