,

আজ আবারও পরীর বিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল রাজের ভাষ্যমতে, গত বছর ১৭ অক্টোবর তাদের বিয়ে হয়েছে। আর তাদের বিয়ের কথা সামনে আসে চলতি বছর ১০ জানুয়ারি। তাও আবার বাবা-মা হচ্ছেন এমন খবর দিয়ে।

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় কাজ করতে গিয়েই পরী-রাজের পরিচয়। এরপর মাত্র সাত দিনের প্রেম থেকেই হঠাৎ বিয়ে! এরপর সন্তান নেন দুজন। ফলে পারিবারিকভাবে কোনো আয়োজন করা হয়নি। এবার সেই আক্ষেপও ঘোচাতে যাচ্ছেন এই দম্পতি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে নিজেদেরকে হলুদে রাঙিয়েছেন পরী-রাজ দম্পতি ৷ বিবাহোত্তর এই হলুদ সন্ধ্যায় অতিথি ছিলেন সর্বসাকুল্যে ২০ জন ৷ রাজ ও পরীর পরিবারের সদস্য ও ঘনিষ্টজনদের নিয়ে আজ রাতে একইভাবে হবে তাদের বিয়ে।

অনেকের মনেই এখন প্রশ্ন জাগবে, গত বছর ১৭ অক্টোবর বিয়ে করলে আজ আবার বিয়ে কেন? উত্তরে পরী বলেন, ‘সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আয়োজন, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকে তো জানতেনই না। আনুষ্ঠানিকভাবে অনেকটা ঘরোয়া আয়োজনেই আবার আমাদের বর-বধু সাজতে হচ্ছে। গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানও করেছি।’

জানা গেছে, গতকাল হলুদ সন্ধ্যায় পরী ও রাজের ঘনিষ্ঠজন ছাড়া উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদোয়ান রনিসহ বেশ কয়েকজন নির্মাতা। আর আজ রাতে বিয়ের অনুষ্ঠানেও খুব বেশি অতিথি থাকছেন না। দুইপরিবার মিলে ২০-২৫ জনের মতো লোক থাকছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি