,

যাত্রী মাস্ক খুলে ফেলায় মাঝ পথ থেকে ফিরে এল বিমান

news-image

অনলাইন ডেস্ক : বিধিনিষেধ অমান্য করে এক যাত্রী মাস্ক খুলে ফেলায় মাঝ আকাশ থেকে একটি বিমান ফিরে এল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ওই নারী (৪০) যাত্রী যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানে উঠেছিলেন। যাত্রা পথে বিমান যখন মাঝ আকাশে, তখন মাস্ক খুলে ফেলেন তিনি।

বিমানের কর্মীরা তাকে মাস্ক পরার জন্য বারবার বোঝাচ্ছিলেন। এ নিয়ে চলে বাগ্‌বিতণ্ডাও। কিন্তু ওই যাত্রী মাস্ক পরবেন না। ফলে বিমান ঘুরিয়ে আবার আমেরিকায় ফেরত নেন পাইলট।

বিবিসি জানিয়েছে, উড্ডয়নের পর প্রায় দেড় ঘণ্টা আটলান্টিকের ওপর দিয়ে চলেছিল বিমানটি। এয়ারলাইনের মুখপাত্র লরা মাসভিদাল জানান, একজন যাত্রী মাস্ক পরার নিয়ম অমান্য করায় বিমানটিকে মিয়ামিতে ফিরে আসতে হয়েছে।

ওই যাত্রীর সামনের আসনে বসেছিলেন স্টিফ ফ্রিম্যান নামের এক ব্যক্তি। তিনি জানান, বিমানে বসেই প্রচুর মদ খাচ্ছিলেন এবং বিমানের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন।

তিনি আরও জানান, ওই নারীকে একাধিক মাস্ক দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা পরতে নারাজ ছিলেন। এদিকে, বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ওই নারীকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকান এয়ারলাইনস।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি