,

কোভিড থেকে সেরে উঠতে যা খাবেন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়াচ্ছে বেশ দ্রুত। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে আক্রান্ত হতে পারে যে কেউ। আক্রান্ত ব্যক্তির উপযুক্ত চিকিৎসার পাশাপাশি দরকার সঠিক খাদ্য ও পুষ্টি। সম্প্রতি ভারতের আয়ুষ মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড থেকে সেরে উঠতে কোন খাবারগুলো বেশি করে খেতে হবে। চলুন তালিকাটা দেখে নেই-

১। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। কুসুম গরম পানিতে মিশিয়ে নিতে পারেন লেবু, মধু ও গুড়।

২। আমাদের পরিচিত মশলাগুলো রোগ প্রতিরোধে দারুণ কাজ করে। তাই নিয়মিত খেতে পারেন জিরা, হলুদ, লবঙ্গ, এলাচ ও দারচিনি।

৩। কম তেল ও স্নেহ পদার্থযুক্ত খাদ্য খেতে হবে। খাবারে যেন থাকে সঠিক ভারসাম্য, সেদিকে লক্ষ রাখতে হবে।

৪। প্রোটিন ও ফাইবারযুক্ত খাদ্য বেশি করে খেতে হবে। ডালজাতীয় খাদ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। বিভিন্ন সবজি দিয়ে তৈরি স্যুপও খেতে পারেন।

৫। রঙিন সবজি খাওয়ার দিকে নজর দিন। তবে যে কোনো সবজি রান্নার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খেতে পারেন পাঁচমিশালি তরকারিও।

৬। যেসব খাবারে জিঙ্ক ও সেলেনিয়াম রয়েছে, সেসব খেতে হবে নিয়মিত। ওট্‌স, পালং শাক, বিন্‌স, দুধ, কাজু, মিষ্টি কুমড়ার বীজ- এ ধরনের খাবার।

৭। পেট ভালো রাখতে নিয়মিত টকদই খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য