,

ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ইটবাহী ট্রাকচাপায় রাসেল (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট-হয়দেবপুর সড়কের বারেক মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার গলদাপাড়া গ্রামের খোকা বেপারীর ছেলে।

নিহতের চাচাতো ভাই কবির বেপারী জানান, রাসেল পার্শ্ববর্তী ভালুকা উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সকাল আটটার দিকে রাসেল কর্মস্থলে যেতে বাড়ি থেকে বের হয়। বলদীঘাট-হয়দেবপুর সড়কের বারেক মেম্বারের বাড়ির সামনে ইটবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য