,

১৮ কোটি টাকা সহায়তা পেলেন দেড় হাজার পোশাক শ্রমিক

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ে সরকারের কেন্দ্রীয় তহবিল থেকে ১৮ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা পেয়েছেন পোশাক খাতের এক হাজার ৫২৮ জন শ্রমিক এবং তাদের পরিবার।

শ্রমিকদের মৃত্যু, আহতদের চিকিৎসা ও শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষা বাবত এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

শতভাগ রপ্তানিমুখী পোশাক শ্রমিদের কল্যাণে শ্রম আইনে কেন্দ্রীয় তহবিল নামে এই তহবিল গঠনের কথা বলা হয়। মোট রপ্তানিমূল্যের শুন্য দমমিক শুন্য ৩ শতাংশ হারে অর্থ এই তহবিলে জমা রাখা হয়।

২০১৭ সালের জুলাই মাস থেকে কেন্দ্রীয় তহবিলে অর্থ জমা রাখা শুরু হয়। বর্তমানে নগদ স্থিতি এবং বিভিন্ন ব্যাংকে এফডিআরসহ তহবিলে মোট ২১৪ কোটি টাকা রয়েছে। শ্রম মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠার পর থেকে এ তহবিল থেকে সাড়ে ৯ হাজার শ্রমিক এবং তাদের পরিবারকে ১২৫ কোটি ২১ লাখ টাকা সহায়া দেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচ হাজার ৬২৩ জন মৃত শ্রমিকের পরিবারকে ১১২ কোটি টাকা, তিন হাজার ৪৭ শ্রমিককে চিকিৎসা বাবত ৯ কোটি ২৫ লাখ টাকা ও ৭৬৩ জন শ্রমিকের মেধাবী সন্তানদের ১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি