,

ইভিএম ডিজিটাল ডাকাতির বাক্স : তৈমূর

news-image

নিজস্ব প্রতিবেদক : ইভিএমকে ডিজিটাল ডাকাতির বাক্স বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘ইভিএম কেবল চুরি নয়, এটি ডাকাতি। সব দলের সিদ্ধান্তই সঠিক, এই ইভিএমে কোনো নির্বাচনে যেন কেউ অংশ না নেয়।. আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তৈমূর।

এর আগে তিনি কারাগারের সামনে আসা কারাবন্দিদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তাদের জামিনের ব্যাপারে আশ্বস্ত করেন।

এদিন তৈমূর বলেন, ‘এই নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জের পুলিশ সুপার নৌকার প্রধান এজেন্ট হয়ে কাজ করেছেন। তিনি আমার প্রতিটি কর্মীর বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে ভয়ভীতি দেখিয়েছেন, তাদের গ্রেপ্তার করেছেন; আমার বাড়ির কর্মচারীদেরও গ্রেপ্তার করা হয়েছে।’

নেতাকর্মীদের জামিন না দিয়ে অমানবিক আচরণ করা হচ্ছে উল্লেখ করে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমি সরকারকে বলতে চাই, আমাকে গ্রেপ্তার করে কারাগারে নিন এবং আমার কর্মী ও কর্মচারীদের মুক্তি দিন। তারা কোনো অপরাধ করেনি, শুধু নির্বাচনের কাজ করেছে। অন্যায় করেছেন আপনারা, ভোট ডাকাতি করেছেন আর প্রশাসনকে দিয়ে নির্বাচন করিয়েছেন। এর বিচারও এক দিন এই নারায়ণগঞ্জের মাটিতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি