,

খালেদা জিয়ার পুত্রবধূ ফিরে গেলেন লন্ডন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে ঢাকায় আসেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। প্রায় তিন মাস ঢাকায় থাকার পর যুক্তরাজ্যে ফিরে গেলেন তিনি। গতকাল রোববার রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে জানা যায়।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে মারা যান আরাফাত রহমান কোকো। তারপর থেকে যুক্তরাজ্যের লন্ডনে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন।

আরাফাত রহমানের দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান মায়ের সঙ্গে যুক্তরাজ্যে থাকেন। এবার মায়ের সঙ্গে ছোট মেয়ে জাহিয়া রহমান কিছু দিন ঢাকায় থাকলেও মা শর্মিলা রহমানের একদিন আগে শনিবার রাতে জাহিয়া রহমান যুক্তরাজ্য চলে যান।

২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ খালেদা জিয়া। ইতোমধ্যে তিনবার এভারকেয়ার হাসপাতালে ছিলেন তিনি। সবশেষ গত ১৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য