,

২১ জানুয়ারি পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : কারিগরি কারণে আজ বুধবার থেকে ১০ দিন তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউটশন কোম্পানি লিমিটেড। আজ এক বিজ্ঞতিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি বলা হয়, আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সেই সঙ্গে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউটশন কোম্পানি লিমিটেড।

এর আগে সম্প্রতি বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে করণীয় এবং তাৎক্ষণিক যোগাযোগের নম্বরের তথ্য জানিয়েছিল তিতাস গ্যাস। সেখানে বলা হয়, বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে রান্না ঘরে সার্বক্ষণিক বায়ু প্রবাহের ব্যবস্থা রাখুন। রান্না ঘরের দরজা জানালা খোলার ১০/১৫ মিনিট পর চুলা জ্বালান এবং বৈদ্যুতিক সুইচ অন করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের গন্ধ পেলে চুলা জ্বালাবেন না এবং বৈদ্যুতিক সুইচ অন করবেন না। রান্না শেষে চুলা বন্ধ রাখুন। নিয়মিত গ্যাসের লাইন, চুলার লিকেজ পরীক্ষা করান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য