শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনায় আটক ৩

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ করার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাদের আটক করা হয়।

অভিযুক্তরা হলেন- নোয়াপাড়া গ্রামের ইজাজ হোসেন, আষ্টা গ্রামের সাব্বির হোসেন ও একই ইউনিয়নের ভোটাল গ্রামের লিপি বেগম এবং উপজেলার সাইসাঙ্গা গ্রামের শিমুল। এদের মধ্যে ইজাজ হোসেন, সাব্বির হোসেন ও লিপি বেগমকে পুলিশ আজ আটক করেছে। তবে শিমুল পলাতক রয়েছেন।

এর আগে গতকাল রোববার দুপুরে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে।

লিখিত অভিযোগ ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী ছুটির পর গতকাল রোববার দুপুরে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অভিযুক্ত ওই তিন বখাটে যুবক ছাত্রীটিকে পথরোধ করে তাকে মুখ চেপে লিপি বেগমের ঘরে নিয়ে যান। সেখানে তারা তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। এ বিষয়ে কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটিকে ছেড়ে দেন।

ওই ছাত্রী ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে জানালে সন্ধ্যায় তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানায়, লিপি বেগম তাকে ধর্ষণে বখাটের সহযোগিতা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন এবং অভিযুক্ত আসামিদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা