,

৭৫ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষার্থী টিকা পায়নি : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ৭৫ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষার্থী করোনার কোনো টিকা পায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজারের বেশি। তাদের মধ্যে প্রায় ৪৪ লাখ প্রথম ডোজ টিকা পেয়েছে। আর দুই ডোজ টিকা পেয়েছে ৪ লাখ ১৯ হাজারের বেশি শিক্ষার্থী। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ৪৮ লাখের ১৯ হাজারের বেশি শিক্ষার্থী করোনার টিকা পেয়েছে। আর ৭৫ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষার্থী করোনার কোনো টিকা পায়নি।’

তিনি বলেন, ৩১ জানুয়ারির মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা পেতে নিজেদের পরিচয়ের প্রমাণ দিলেই টিকা মিলবে। ১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা নিয়েছে, তারাই শ্রেণিকক্ষে ক্লাস করতে পারবে।

শিক্ষামন্ত্রী বলেন, টিকার জন্য ১২-১৮ বছর বয়সীরা শুধু শিক্ষার্থী প্রমাণ দিলেই চলবে। ১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা নিয়েছে, তারা শুধু শ্রেণিকক্ষে ক্লাস করতে আসবে। অন্যরা আপাতত অনলাইন বা টেলিভিশনে শিক্ষা কার্যক্রমে অংশ নেবে। সবার অন্তত এক ডোজ টিকা নেওয়া হলে তারপর থেকে তারা সশরীর ক্লাস করতে পারবে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি