বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত অরিজিৎ সিং ও তার স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বলিউডে করোনাভাইরাস হানা দিয়েছে অনেক আগেই। নায়ক-নায়িকাদের সঙ্গে করোনায় আক্রান্তদের তালিকায় এবার যুক্ত হলো ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের নাম। আক্রান্ত হয়েছেন অরজিতের স্ত্রীও। আজ শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

অরিজিৎ জানান, বর্তমানে তিনি ও তার স্ত্রী দুজনই কোয়ারেন্টিনে আছেন এবং তারা ভালো আছেন।

গত জুন মাসে করোনা আক্রান্তদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন অরিজিৎ। জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে অক্সিজেন কনসেনট্রেটরসহ চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছিল অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা। বহরমপুরে অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ধৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচটি হাই-ফ্লো নেজাল অক্সিজেন (এইচএফএনও) মেশিন এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর স্বাস্থ্য দফতরকে দেওয়া হয়েছে।

এ ছাড়াও করোনা আবহে গ্রামের মানুষদের সাহায্য করতে অনলাইন কনসার্ট করেছিলেন জনপ্রিয় এ শিল্পী। সেটির পুরো আয় গ্রামের চিকিৎসার জন্য দান করেছিলেন তিনি। তবে এবার নিজে আক্রান্ত হয়ে ঘরবন্দি হলেন অরিজিৎ।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা