,

মেক্সিকোয় গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : মেক্সিকোতে একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি গাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। এর আগে মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে কে বা কারা একটি গাড়ি ফেলে যায়। মাজদা এসইউভি ওই গাড়িটি নিয়ে একপর্যায়ে কর্মকর্তাদের সন্দেহ হলে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সেটিতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়।

পরে মধ্যাঞ্চলীয় এই প্রদেশটির গভর্নর ডেভিড মনরিয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তার ভাষায়, ‘অভিযুক্ত দু’জন এখানে মৃতদেহগুলো রাখতে এসেছিল। এছাড়া নিহতদের দেখে মনে হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর স্থানীয় প্রশাসনের এই তদন্তকাজে সহায়তার কথা নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য