,

আ.লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার, জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌকা প্রতীকের ওই প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এ সময় মোহাম্মদ আলী (৩০) নামের গাড়িচালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. সাবিনা ইয়াসমিন।

আটক গাড়িচালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাশতলি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। আর প্রার্থী আকুল হাসেম বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি