,

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১৫

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৫ যাত্রী এখনো নিখোঁজ। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উজ্জামান। তিনি বলেন, ট্রলারটি ৪০-৫০ জন যাত্রী নিয়ে বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ট্রলারটি স্পষ্ট দেখা না যাওয়ায় ধর্মগঞ্জ এলাকায় ঢাকা-বরিশাল রুটের একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে অনেকে সাতরে ও অন্যরা নৌযানের সহায়তায় তীরে ওঠেন। তবে অন্তত ১৫ জন এখনো নিখোঁজ বলে জানা গেছে।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, যাত্রীবাহী লঞ্চ এমভি সোবহানের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। লঞ্চ থেকে বয়া ফেলা হলেও ঘন কুয়াশার কারণে সেগুলো দেখতে পাচ্ছিলেন না ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাত ফেরদৌস বলেন, ঘন কুয়াশায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ১৫ যাত্রী এখনো নিখোঁজ। উদ্ধারকাজ চলছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি