,

মুক্তির অনুমতি পেল শাকিব-পূজা জুটির প্রথম সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করলেন ঢালিউড কিং শাকিব খান ও নায়িকা পূজা চেরী৷ সরকারি অনুদানের সিনেমাটির নাম ‘গলুই’। গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে নির্মিত এই সিনেমা আগামী বছর মুক্তি পাবে।

সিনেমাটি এরইমধ্যে সেন্সর থেকে কোনো দৃশ্য নিয়ে আপত্তি ছাড়াই ছাড়পত্র পেয়েছে। সেইসঙ্গ সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসাও কুড়িয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এস এ হক অলিক। তিনি জানান, ছবিটি মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ছাড়পত্র পেয়েছে।

ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুকে ধন্যবাদ জানিয়ে অলিক ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ আনকাট সেন্সর পেল ‘গলুই’। সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলো ‘গলুই’। সব শিল্পী-কলাকুশলীদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইকে স্বাধীনভাবে গলুই নির্মাণ করতে দেওয়ার জন্য।

‘গলুই’ সিনেমায় শাকিব-পূজা ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলীরাজসহ একঝাঁক তারকা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড