,

আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: আইভী

news-image

উপজেলা প্রতিনিধি : আমি জয় বাংলা স্লোগান দেই বলে অনেকেই আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আমাকে কাফের বলে অভিহিত করছেন। আমি নাকি মসজিদ ভেঙেছি, মন্দিরের জায়গা দখল করেছি। নারায়ণগঞ্জে এ পর্যন্ত আরও নতুন সাতটি মসজিদ করে দিয়েছি বলেছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার (২ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আইভী বলেন, হেফাজতের সেক্রেটারি ফেরদৌস সাহেব আমার নামে নিয়মিত মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ভোটারদের সমর্থন আমার সঙ্গে সবসময় ছিল, এখনো আছে। ইনশাল্লাহ ১৬ জানুয়ারির নির্বাচনে নৌকা বড় ব্যবধানে জয়লাভ করবে। ধর্মীয় চেতনায় আঘাত হেনে, সিটি করপোরেশন বেশি ট্যাক্স নেয় বার বার এসব কথা বলে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার হচ্ছে। নির্বাচন মানেই চ্যালেঞ্জ। আমি এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

ইভিএমের বিষয়ে তিনি বলেন, বিরোধী প্রার্থীরা এটা নিয়ে শঙ্কা প্রকাশ করে আমি করছি না। কারণ ২০১১ সালের নাসিক নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। এ নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য