,

ডিসেম্বরে সড়কেই প্রাণ গেছে ৪১৮ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য বিদায় নেয়া ২০২১ সালের ডিসেম্বর মাসে সারাদেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসময় প্রাণ গেছে ৪১৮ জন মানুষের। আর আহত হয়েছেন ৪৯৭ জন।

শনিবার রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে ডিসেম্বর মাসের সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ করেছে। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলেও জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১০২টি দুর্ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন। আর রাজধানী শহরে ১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। এ বিভাগে ১৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

মোট ৩৮৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে ১৬৭টি মোটরসাইকেলের ঘটনা। এছাড়া আহত ৪৯৭ জনের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯টি শিশুও রয়েছে।

এসব দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং ১০ গণপরিবহন খাতে চাঁদাবাজিকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে। সড়ক দুর্ঘটনা এড়াতে এসব সমস্যা সমাধানের সুপারিশ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড